অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের তরুণরা। শনিবার আবু ধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে ১০ উইকেটে জিতেছে তারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া আফগানিস্তান। জবাবে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৪২.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং বেছে নিলেও শুরুটা ভালো করতে পারেনি। আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে উসমান গনি ও মোহাম্মদ মুজতবা ৬৯ রান সংগ্রহ করে। কিন্তু উসমান (২৭) রান আউটের ফাঁদে পড়লে আফগান শিবিরে ভাঙ্গন শুরু হয়।
মোসাদ্দেক হোসেনের বোলিং ঝড়ে ক্রিজে এসে টিকে থাকতে পারেননি ব্যাটসম্যানরা। এছাড়া তাদের চারজন ব্যাটসম্যানই রান আউটের ফাঁদে পড়েন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন উদ্বোধনী জুটির মুজতবা। এছাড়া হাসমাতুল্লাহ শহীদি ৪৩ ও দলনেতা নাসির আহমাদজাই ৪১ রান করেন। টাইগার বোলার মোসাদ্দেক সর্বোচ্চ তিনটি উইকেট পান।
জবাবে বাংলাদেশের ওপেনার ১২৮ রান করেন। তার সঙ্গে ৮১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন জয়রাজ শেখ।
খেলা
১০ উইকেটে জয় বাংলাদেশের
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের তরুণরা। শনিবার আবু ধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে ১০ উইকেটে জিতেছে তারা।





