ফাইনালে জায়গা করে নিতে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের।
তবে টাইগারদের জন্য সুখবর হল স্বাগতিকদের বিপক্ষে ওই ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিদাহাস ট্রফির আগে বিসিবির সিদ্ধান্ত ছিল, সাকিব দলের সঙ্গে কলম্বোয় থাকবেন। অন্তত শেষ এক-দুটি ম্যাচ খেলবেন। কিন্তু চোটের অগ্রগতি না হওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়। সাকিবের জায়গায় অধিনায়কত্বের ভার দেওয়া হয় মাহমুদউল্লাহকে।
অবশেষে সুখবর, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। নিদাহাস ট্রফি খেলতে আজ আসছেন কলম্বোয়। দলীয় সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে সাকিব খেলছেন আগামীকালের ‘সেমিফাইনাল’!
এএস





