রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। অংশগ্রহণকারী সাতটি দলকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কে কার আগে খেলেয়োড় দলভুক্ত করার সুযোগ পাবেন। তবে প্রথম রাউন্ডে দল পাননি জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার সন্ধ্যা ছয়টায় ঢাকার একটি হোটেলে এবারের আসরের সাতটি দল নিজেদের পছন্দের খেলোয়াড় দলে ভেড়ানোর জন্য জড়ো হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া প্লেয়ার ড্রাফটের এবারের দলগুলোর নাম প্রকাশ করা হয়েছে। সেগুলো হচ্ছে, যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন ড্রাফটের প্রথম রাউন্ডে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স মুশফিকুর রহিমকে নিজেদের করে নিয়েছেন। অন্যদিকে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের জার্সিতে দেখা যাবে তামিম ইকবাল খানকে। রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন লিটন দাস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হাল ধরবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে রংপুর রেঞ্জার্সের পেস আক্রমণ সামলাবেন মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ওয়ারিয়র্সে দেখা যাবে সৌম্য সরকারকে। এছাড়া সিলেট থান্ডার্সের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে শফিউল ইসলামকে দলে ভিড়েয়েছে খুলনা। ঢাকায় নিজের নাম লেখিয়েছেন এনামুল হক বিজয়। রাজশাহীতে আফিফ হাসান দ্রুবকে নেয়া হয়েছে। চট্টগ্রামের জার্সিতে দেখা যাবে ইমরুল কায়েসকে। রংপুরের হয়ে খেলবেন মোহাম্মদ নাঈম শেখ। কুমিল্লায় খেলবেন মোহাম্মদ আল-আমীন। এছাড়া সিলেট দলে যোগ দিয়েছেন মোহাম্মদ মিঠুন।
আগামী ৮ ডিসেম্বর উদ্বোধন হবে টি-টোয়েন্টির এই আসর। ১১ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।
সাতটি দল প্রথম দু’বারে যাদের দলভুক্ত করে নিলো, নিচে তাদের তালিকা তুলে ধরা হলো।
খুলনা : মুশফিকুর রহীম (এ +) , শফিউল ইসলাম (বি)।
ঢাকা : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি),
রাজশাহী : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি),
চট্টগ্রাম : মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ)
রংপুর : মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি)
কুমিল্লা : সৌম্য সরকার (এ), আল আমিন হোসেন সিনি. (সি)
সিলেট : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ)
এএস





