প্রথম ওভার করতে এসেই নিজের চতুর্থ বলে আহসান আলীকে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ বানিয়েছেন শফিউল ইসলাম। দলীয় ৬ রানে প্রথম উইকেট হিসেবে ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার।

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক বাবর আজম (১২) ও মোহাম্মদ হাফিজ (৪)।

এর আগে পাকিস্তানের সামনে বড় স্কোরের চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৩৬ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন তামিম ইকবাল তিনি ৬৫ রান করে রান আউট হয়ে যান। এছাড়া ২১ রান করেন আফিফ হোসেন, মাহমুদুল্লাহ করেন ১২ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেন।

এএস