বিশ্বকাপের সপ্তম উইকেট জুটিতে ১০৭ রান সংগ্রহ করে রেকর্ড গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ ও শাইমান আনোয়ার।

বুধবার ব্রিসবেনের গ্যাবায় আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তারা।

১৩১ রানে ছয় উইকেট হারানোর পর জুটি বাধেন আনোয়ার ও জাভেদ। ৮৩ বলে ১০৬ রান করে আনোয়ার আউট হলে ভাঙে এই জুটি।

এর আগে বিশ্বকাপে সপ্তম উইকেটে জুটিতে সর্বোচ্চ রান ছিল ৯৮ রান। ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জুটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান ও রিডলি জ্যাকবস।

জেডআই