বিপিএলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি।

টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করছে শহীদ আফ্রিদির সিলেট সুপারস্টারস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার শেষে সিলেটের সংগ্রহ ৭ উইকেটে ৫০ রান। আউট হয়ে ফিরে গেছেন জোস কব (২১), জুনায়েদ সিদ্দিকী (১০), রবি বোপারা (১), মুশফিক (২), সোহেল তানভীর (১), শহীদ আফ্রিদি (৬) এবং নুরল হাসান (২)।

শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লার আহেমেদ শেহজাদ সর্বোচ্চ ৪২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩২ রান আসে অলক কাপালির ব্যাট থেকে।

এ ছাড়া আসহার যায়িদি ৩১ ও ইমরুল কায়েস ২৭। বল হাতে একটি করে উইকেট নেন আফ্রিদি, রুবেল ও শহিদ। রান আউটে কাটা পড়ে অন্য উইকেটটি।

আজকের ম্যাচটি কুমিল্লার জন্য যতোটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিলেটের জন্য। কারণ, এই ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার আশা জিইয়ে থাকবে সিলেটের।

এমকে