ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছেন মাশরাফি মর্তুজা। সিলেটের মাঠের শিশির মাথায় রেখে অনুমিত ভাবেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম দুই ওয়ানডের একাদশ থেকে দলে এসেছে দুই বদল।

একাদশে দুই বদল

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইমরুল কায়েসের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। ইমরুল না থাকায় আগের দুই ম্যাচে ছয় ও সাতে ব্যাট করা সৌম্য সরকার উঠে আসবেন তিন নম্বরে। পেসার রুবেল হোসেনের জায়গায় শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

ওয়েস্ট ইন্ডিজ তাদের গতিময় পেসার ওশান টমাসের জায়গায় খেলাচ্ছে ফ্যাবিয়ান অ্যালানকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, চন্দরপল হেমরাজ, ড্যারেন ব্র্যাভো, মারলন স্যামুয়েলস, শেমরন হেটমায়ার, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালান।

জেড