টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে বোলিং নিয়েছে প্রোটিয়ারা।

চলতি আসরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ—দুদলেরই শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বোলারদের ঘূর্ণিতে মাত্র ৫৫ রানে অলআউট হয় কাইরন পোলার্ডের দল।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও হেরে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় তারা। প্রোটিয়াদের টানা সাত ম্যাচের জয়রথ গুঁড়িয়ে দেয় অসিরা। তবে সবকিছু ভুলে দুদলই জয়ে ফিরতে মরিয়া। এবার জয়ে ফেরার মিশনে মুখোমুখি হয়েছে দুদল।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহঅধিনায়ক ও উইকেটকিপার), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

এমআর