বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র ভাইস প্রেসিডেন্ট এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান জুলিয়া হার্মাতো গ্রনদোনা সবাইকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

হার্টের জটিলতা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন গ্রনদোনা। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।

১৯৭৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই