জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। মুমিনুল হক সেঞ্চুরিকে ডাবলে রুপ দিতে পারেননি।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন মুশফিকুর রহিম।
তার ব্যাটে ভর করেই স্বাগতিকরা পেয়েছে বিশাল লিড। ৬ উইকেটে ৫৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
মুমিনুল হকের দল লিড পেয়েছে ২৯৫ রানের।
সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে ইনিংসটাকে আরও বড় করছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই জিম্বাবুয়ের বিপক্ষেই করলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
সর্বশেষটি করেছিলেন ২০১৮ সালের ১১ নভেম্বরে ঢাকাতেই। এই ডাবল সেঞ্চুরিতে টেস্টে বাংলাদেশের সর্বাধিক রান এখন মুশফিকের। পেছনে ফেলেছেন তামিমকে। মুশফিকের সংগ্রহ এখন ৪ হাজার ৪১৩, তামিমের ৪ হাজার ৪০৫ রান।
এমবি





