প্রথমার্ধে ১-০ গোল ব্যবধানে পিছেয়ে থাকে দ্বিতীয়ার্ধ শুরু করতে নেমে যেন বদলে যাওয়া কোস্টারিকাকে পায় সারা ফুটবল বিশ্ব। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোট ৫৪ ও ৫৭ মিনিটে পরপর দু'টি অসাধারণ গোলে করে দলকে এগিয়ে নেন জোয়েল ক্যাম্পবেল ও অস্কার ডুয়ার্ট।
এরপর জয়ের ব্যাবধান আরো বাড়াতে খেলা শেষের ঠিক ৬ মিনিট আগে কোস্টারিকার গোল উৎসবে অংশগ্রহণ করেন মার্কোস উরেনা। তার অসাধারণ কিকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে উরুগুয়ের কাটা গায়ে নুনের ছিটা মারেন মার্কোস।
তবে বিশেষ করে ম্যাচের ৫৭ মিনিটে অস্কার ডুয়ার্টের হেডে যে গোলটি কোস্টারিকাকে এগিয়ে নিয়েছে সেই গোলের কোনো তুলনা খোঁজা ভার।
এ ম্যাচে উরুগুয়ের পেরেরা লাল কার্ড পেয়েছেন।
আর ম্যাচে উরুগুয়ের পেনাল্টি থেকে তাদের একমাত্র গোলটি করে। গোল করেন উরুগুয়ের এডিনসন কাভানি। খেলার ২৪ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর ডিয়াগো লুগানোকে অন্যায়ভাবে বাধা দেন কোস্টারিকা দলের জুনিয়র দিয়াজ। এতেই পেনাল্টি কিক পায় তারা।
এই একমাত্র সুযোগ ছাড়া নিজেরা কোনো সুযোগ তৈরি করে নিতে পরেনি উরুগুয়ে তাই হয়নি কোনো গোলও।
এ ম্যাচে দু’দলেই মূল স্টাইকার আলভেরিও সাবেরিও এবং লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নেমেছে। ইনজুরির কারণে তারা মাঠের বাইরে ছিলেন।
উরুগুয়ে দল
ফার্নান্ডো মুসলেরা (১), দিয়েগো লুগানো (২), দিয়েগো গডম্যান (৩), ওয়ালটার গার্গানো (৫), ক্রিস্টিয়ান রড্রামগুয়েজ (৭), দিয়েগো ফোরলান (১০), ক্রিস্টিয়ান স্টুয়ানি (১১), ম্যাক্সিমিলানো পেরেইরা (১৬), এজিডিও আলভারো রামোস (১৭), এডিনসন কাভানি (২১), মার্টম্যান ক্যাসেরেস (২২)।
কোচ: অস্কার তাবারেজ (উরুগুয়ে)
কোস্টারিকা দল
কেইলর নাভাস (১), গিয়ানকার্লো গনজালেজ (৩), মাইকেল উমানা (৪), চেলসো বোরগেস (৫), অস্কার ডুয়ার্ট (৬), ক্রিস্টিয়ান বোলানস (৭), জোয়েল ক্যাম্পবেল (৯), রায়ান রুইজ (১০), জুনিয়র দিয়াজ (১৫), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), ইয়েলেতসিন তেজেদা (১৭)।
কোচ: পিন্টো জর্জ লুইস (কলম্বিয়া)।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





