অনেক প্রতীক্ষার পর পাকিস্তান সফরের প্রথম টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে তারা।

সিরিজ শুরুর আগে নিরাপত্তা নিয়ে এত বেশি কথা হয়েছে যে, দুই দলের শক্তিমত্তা নিয়ে আলোচনা কমই হয়েছে। দলীয় পরিসংখ্যানের হিসাব কষলে অবশ্য বাংলাদেশ কিছুটা পিছিয়েই থাকবে। এই মুহূর্তে পাকিস্তান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল।

অন্যদিকে মাহমুদউল্লাহদের অবস্থান ৯ নম্বরে। তাছাড়া দুই দলের মুখোমুখিতেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১০ বারের সাক্ষাতে ২ জয়ের বিপরীতে ৮টিতেই হেরেছে বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশকে এগিয়ে রাখতেই হবে। তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ওপেনার হিসেবে বিপিএল খেলেছেন। তাদের মধ্যে দারুণ ফর্মে আছে লিটন, সৌম্য ও নাজমুল।

বিপিএলে তামিম রান পেলেও স্ট্রাইকরেট টি-টোয়েন্টি সুলভ ছিল না। অন্যদিকে পাকিস্তানের  ব্যাটিং লাইনআপে ফর্মে আছেন কেবল বাবর আজম ও শোয়েব মালিক। তাদের সঙ্গে পাকিস্তানের ব্যাটিংয়ের মূল শক্তি হয়ে উঠতে পারে লোয়ার মিডল অর্ডার। ইমাদ ওয়াসিমের মতো বেশ কিছু ব্যাটসম্যান আছেন, যারা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।

এমআর