২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুই দলের সাক্ষাতের পর এক বছর পেরিয়ে গেছে। এশিয়া কাপের কল্যাণে আজ বুধবার আবার ক্রিকেট বিশ্ব উপভোগ করতে পারবে পাক-ভারত লড়াই।
আমিরাতের মরুর বুকে আজ মুখোমুখি হচ্ছে উপমহাদেশের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান শিবির বেশ নির্ভারই আছে। ভারতীয় দলে বিরাট কোহলির অনুপস্থিতিও স্বস্তি যোগাচ্ছে তাদের। সর্বশেষ লড়াইয়ে ভারতকে হারানোর সুখস্মৃতি তো আছেই। আর আরব আমিরাতের কন্ডিশনে বেশি অভ্যস্তও পাকিস্তান। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও বলেছেন, ভারতের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে চান তারা।
পেসাররাই মূল অস্ত্র হবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, ‘দল হিসেবে আমাদের কাছে সব পরিষ্কার। ম্যাচের আগে আমি ও কোচ কথা বলি। আমরা ম্যাচে কী করতে চাই তা আমাদের মনে আছে। তাই মাঠে গিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই।’
তবে ম্যাচটি নিয়ে দারুণ চাপে আছে ভারত। ইংল্যান্ডে বিধ্বস্ত হয়ে ফিরেছে দলটি। এবার এশিয়া কাপ খারাপ করলে গদি নড়ে উঠতে পারে রবী শাস্ত্রীরও। কোহলির না থাকা চাপ বাড়াচ্ছে ভারতীয় শিবিরে। পাকিস্তানের বোলিং লাইন বড় দুর্ভাবনার কারণ রোহিত শর্মার দলের জন্য।
আমির-জুনায়েদ খানদের বাঁহাতি পেস আক্রমণ সামলাতে শ্রীলঙ্কা থেকে একজন থ্রোয়ার উড়িয়ে এনেছে ভারতীয় দল। নুয়ান নামক এই লঙ্কান বাঁ হাতে সজোরে থ্রো করতে পারেন। এছাড়া দলের কয়েকজন খেলোয়াড় কিছুদিন আগেই ইংল্যান্ডের ঠান্ডা কন্ডিশনে খেলে এসেছেন। দুবাইয়ের গরম যাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পরিসংখ্যান পাকিস্তানের পক্ষেই কথা বলছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই দেশের ক্রিকেট লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে পাকিস্তান। ২৬ ম্যাচে ১৯ বার ভারতকে হারিয়েছে পাকিস্তান। ভারত জিতেছে সাতবার। তবে এশিয়া কাপের লড়াইয়ে দুদলের অবস্থান সমান। ১১ ম্যাচে পাঁচটি করে জয় আছে দুই দেশের। সামগ্রিক আন্তর্জাতিক ওয়ানডেতে এখনও পাকিস্তান এগিয়ে। ১২৯ ম্যাচে ৭৩ বার জিতেছে তারা। পক্ষান্তরে ভারতের জয় ৫২টি।
গতকাল হংকংয়ের বিরুদ্ধে খেলেছে ভারত। কোনো বিরতি ছাড়াই আজ আবার মাঠে নামবে ভারত। তাও পাকিস্তানের বিরুদ্ধে। পরিস্থিতি যাই হোক, দুই দলই ২২ গজে শতভাগ নিংড়ে দিবে জয়ের জন্য। আর ক্রিকেট বিশ্ব নিশ্চিতভাবেই একটি জমজমাট লড়াইয়ে দেখতে মুখিয়ে থাকবে।
আজ মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী
২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুই দলের সাক্ষাতের পর এক বছর পেরিয়ে গেছে। এশিয়া কাপের কল্যাণে আজ বুধবার আবার ক্রিকেট বিশ্ব উপভোগ করতে পারবে পাক-ভারত লড়াই।
নারী দলে নতুন প্রধান কোচ নিয়োগ দিলো বিসিবি
সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যর্থ ছিল বাংলাদেশ নারী দল। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে এবার চাকরি হারালেন প্রধান কোচ সারোয়ার ইমরান।
মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারল বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর এবার মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা।
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু
চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নবম র্যাংকিংয়ের উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ৫ গোলে হার
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ০-৫ গোলে হেরেছে।
ফাহিমার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে বাংলাদেশ
কম রান করেও দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে পাকিস্তান নারী ‘এ’ দলকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ।
















