মোস্তাফিজুর রহমানের চমৎকার বোলিংয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালে সেটা হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারত করতে পেরেছে ৩১৪ রান।
ম্যাচের শুরুতে পঞ্চম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু তামিম ইকবাল রোহিত শর্মার সহজ ক্যাচটি রাখতে পারেননি। এরপরই জ্বলে ওঠেন শর্মা। তাকে সঙ্গ দেন অপর ওপেনার লোকেশ রাহুল। উভয়ের তাণ্ডবে ধুঁকছিল বাংলাদেশ।
আজ (০২ জুলাই) মঙ্গলবার বার্মিংহামের এডবাস্টনে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩১৪।
ম্যাচের শুরুতে পঞ্চম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু তামিম ইকবাল রোহিত শর্মার সহজ ক্যাচটি রাখতে পারেননি। এরপরই জ্বলে ওঠেন শর্মা। তাকে সঙ্গ দেন অপর ওপেনার লোকেশ রাহুল। উভয়ের তাণ্ডবে ধুঁকছিল বাংলাদেশ।
তবে সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন শর্মা। কিন্তু ততক্ষণে৯২ বল খেলে রোহিতের ব্যক্তিগত সংগ্রহ ছিল ১০৪। ভারতের দলীয় রান তখন ১৮০। প্রথম উইকেট পতনের পর থেকে ভারতের রাশ টেনে ধরার চেষ্টা কিছুটা কাজে এসেছে বাংলাদেশের, কিছুটা পথ হারায় ভারত।
রোহিত শর্মাকে আউট করার পরপরই ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ৭৭ রানে ফিরিয়েছেন টাইগাররা। রুবেল হোসেনের বল ভারতীয় এই ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে গেলে ঝাঁপিয়ে গ্লাভসবন্দী করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

ইনিংসের ৩৯তম ওভারে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে সাজঘরে ফিরিয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজ। ছক্কা হাঁকাতে গিয়ে কোহলি ধরা পড়েন বাউন্ডারি লাইনে দাঁড়ানো রুবেল হোসেনের হাতে। এ সময় কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৭ বলে ২৬ রান।
একবল ডট দিয়ে পরের বলেই স্লিপে হার্দিক পান্ডিয়ার ক্যাচ সৌম্য সরকার। তবে ২ বল খেলে কোনো রান করতে পারেননি পান্ডিয়া।
এরপর ইনিংস টেনে নিতে থাকেন রিশব পান্ত ও মহেন্দ্র সিং ধোনি। দলীয় ৪৫তম ওভারের প্রথম বলে সাকিব ফিরিয়ে দেন রিশবকে। ৪১ বলে ৪৮ রান করে মোসাদ্দেকের তালুবন্দি হন রিশব পান্ত। সাকিব নিজের শেষ ওভারে গিয়ে পান প্রথম উইকেট।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। কারণ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সেমির আশা টিকে থাকবে। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ভারত যদি আজ জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। আর হারলে তাদেরও বাদ পড়ার শঙ্কা থাকবে।
দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছ বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।
অন্যদিকে, একাদশে দুইটি পরিবর্তন এনেছে ভারত। কুলদীপ যাদবের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আর কেদার যাদবের বদলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জ্যাসপ্রীত বুমরাহ।
এমবি





