তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংল্যান্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়টি নিশ্চিত করা হয়। গুলশান হামলার পর বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরী হয়। নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দেখা দেয় সংশয়। শেষ পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির নিরাপত্তার আশ্বাসে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে অ্যালিস্টার কুকরা। ৭ , ৯ ও ১২ অক্টোবর ওডিআই সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। আর দুটি টেস্ট হবে ২০ থেকে ২৪ অক্টোবর এবং ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।

এসএ/টাইম