লা লিগায় জয় দিয়ে এবারের মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। সেই জয়ের ধারা অব্যাহত রাখল দ্বিতীয় ম্যাচেও। রোববার প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে গত আসরের রানার্স আপ দলটি।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। এদিকে এই ম্যাচে হারের ফলে সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে ভিয়ারিয়াল।

ভিয়ারেলের এল মাদ্রিগালের মাঠে বার্সেলোনা মোটেই সুবিধা করতে পারেনি। বিশেষ করে স্বাগতিক শক্ত রক্ষনবুহ্য ভেঙ্গে এগিয়ে যাওয়া সত্যিই কষ্টকর ছিল। তবে ম্যাচ শেষের ২০ মিনিট আগে বদলী বেঞ্চ থেকে ১৯ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার সান্দ্রো রামিরেজ যেন বার্সেলোর জন্য ত্রাতা হয়ে মাঠে নামেন। ৮২ মিনিটে এই তরুনের গোল থেকেই জয় নিশ্চিত করে বার্সা। একইসাথে বার্সেলোনার হয়ে নিজের লা লিগার অভিষেকটাও স্মরনীয় করে রাখলেন সান্দ্রো। আন্দ্রেস ইনিয়েস্তার অনুপস্থিতিতে রোববার বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে তিনি গোল করতে না পারলেও তার পাস থেকেই সান্দ্রো গোলেপোস্টের সামনে থেকে ভিয়ারেলের গোলরক্ষক সার্জিও আসেনোকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।

ঢাকা, ১সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই