বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই তিন ম্যাচের জন্য সবমিলিয়ে ২২ সদস্যের দল ঘোষণা করে লঙ্কানরা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছেন এমন চারজনকে ছেঁটে ফেলা হয়েছে। তাদের পরিবর্তে ডাকা হয়েছে দশজনকে।
বাদ পড়ারা হলেন-সুরঙ্গা লাকমল, মিলিন্দা সিরিবর্ধনে, জেফরি ভ্যান্ডারসে ও জীবন মেন্ডিস।
দলে ফিরেছেন- নিরোশান ডিকভেলা, আভিশকা গুনাথিলাকা, আকিলা দনঞ্জয়া ও লাকশান সান্দাকান।
চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নুয়ান প্রদিপ সুস্থ হয়ে জায়গা করে নিয়েছেন দলে। তবে বিলাল এই স্কোয়াডেও উপেক্ষিত থেকে গেছেন সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল।
শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের অধিকাংশ সদস্য। ২৬ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুদল।
২৮ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। তিনটি ওয়ানডে খেলে আগামী ১ আগস্ট দেশে ফিরবে টাইগাররা।
২২ সদস্যের শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ধানুশকা গুনাথিলাকা, আমিলা আপোন্সো, লাকশান সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশঙ্কা।
এমবি





