কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। ফলে লড়াইটি হতে যাচ্ছে লুকা মদ্রিচের বিপক্ষে লিওনেল মেসি।

এর আগে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ওই সময় আর্জেন্টনাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রোয়েশিয়া।

শুক্রবার প্রথম কোয়ার্টারে ফেবারিট ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। দিনের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকেও সেই টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা

এবিএস