চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল। সেই সাথে সুযোগ পেতে পারে তরুণ বেশ কয়েকজন তারকা বলে জানা গেছে।

সকালের অনুশীলনে স্কালোনি গোলপোস্টের নিচে রেখেছিলেন হুয়ান মুসোকে, যদিও ম্যাচে শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট, অনুশীলনে তার সঙ্গে ডিফেন্সে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

জর্দানের বিপক্ষে শুরু একাদশে প্রথম থেকেই রক্ষণভাগ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে এই রাইট ব্যাককে। আগামী ২৮ জুন সকালে ডালাসে জর্দানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এস