বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে ৩ রানে হারাল মাশরাফির রংপুর রাইডার্স। সাকিবের ঢাকার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে রংপুর। জবাবে ১৩৯ রানেই থেমে যায় ঢাকার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে শেষ ওভারে ২ উইকেট হাতে নিয়ে ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। থিসারা পেরেরা দিয়েছেন মাত্র ৬ রান, শেষ দুই বলে নিয়েছেন ২ উইকেটও।
স্কোর: ঢাকা ডায়নামাইটস ১৩৯/১০ (২০ ওভার)
ঢাকা ব্যাটিং: এভিন লুইস ২৮, সুনীল নারিন ০, সাকিব আল হাসান ১১, জহুরুল ইসলাম অমি ২৯, মোসাদ্দেক হোসেন ২, মেহেদী মারুফ ১৫, শহীদ আফ্রিদি ২১, নাদীফ চৌধুরী ২, কাইরন পোলার্ড ১২, মোহাম্মদ আমির ০* ও আবু হায়দার রনি ০।
রংপুর বোলিং: মাশরাফি বিন মুর্তজা ৪-০-৩০-২, সোহাগ গাজী ৪-০-১৮-২, লাসিথ মালিঙ্গা ৪-০-২০-১, রুবেল হোসেন ৪-০-২৯-২, থিসারা পেরেরা ৪-০-৩৭-২।
রংপুর রাইডার্স: ১৪২/১০ (১৯.৫ ওভার)
রংপুর ব্যাটিং: ক্রিস গেইল ৫১, ব্রেন্ডন ম্যাককালাম ৬, মোহাম্মদ মিঠুন ২২, শাহরিয়ার নাফীস ৯, মাশরাফি বিন মুর্তজা ১৫, রবি বোপারা ১২, থিসারা পেরেরা ১৫, জিয়াউর রহমান ৪, লাসিথ মালিঙ্গা ১*, সোহাগ গাজী ০, রুবেল হোসেন ০।
ঢাকা বোলিং: আবু হায়দার ২-০-৯-০, সুনীল নারিন ৪-০-২৯-০, মোহাম্মদ আমির ৪-০-৩৪-১, শহীদ আফ্রিদি ৪-০-৩৯-২, মোসাদ্দেক হোসেন ১-০-৪-১, সাকিব আল হাসান ৩.৫-০-১৬-৫, কাইরন পোলার্ড ১-০-৬-০।
এবারের বিপিএলে প্রথমবারের মতো মুখোমুখি হয় দুই হেভিওয়েট দল ঢাকা ও রংপুর। দুই দলই তারকা ক্রিকেটারে ঠাসা। তবে মাঠের লড়াইয়ে শেষ হাসিটা হাসল রংপুর।
এমবি





