গুঞ্জন শোনা যাচ্ছিল, প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারে অজিরা। অবশেষে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

আজ সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ না খেলার আনুষ্ঠানিক ঘোষণা দেয় টিম অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে একাডেমি মাঠে দুই দিন সেন্টার উইকেটে অনুশীলন করাকেই শ্রেয় মনে করছে অজিরা।

এর আগে সোমবার সকাল পৌনে ৮টায় ফতুল্লা যান অজি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ৬ প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে তারা প্রস্তুতি ম্যাচ না খেলার ঘোষণা দেন। অজি প্রতিনিধিদের পরিদর্শনের সময় মাঠে ছিলেন ফতুল্লার কিউরেটর বেলাল।

এমবি