সৌম্য সরকারের এখন দম ফেলার ফুরসত নেই! আজ ঢাকায় তো কাল সাতক্ষীরায়। নয়তো অন্য কোথাও। দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় যে আছেন জাতীয় দলের এ ক্রিকেটার।

এ ইনিংসে ভয়ানক কোনো বাউন্সার আসবে না। আসবে না ডেডলি কোনো ইয়র্কার। এ ইনিংস খুবই মধুর, ভালোবাসার। এ ইনিংসে জীবনের সঙ্গে জড়িয়ে যায় প্রিয় মানুষটি। গড়ে উঠে আত্মার জুটি।

২৬ বছর বয়সের দুরন্ত যৌবনে জীবনের জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন সৌম্য। দুদিন পরই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন।

নতুন জীবনের জন্য সবার কাছে আর্শীবাদ চেয়েছেন সৌম্য। এনিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশকিছু ছবি পোস্ট করেছেন সৌম্য। যেখানে তিনি ও তার হবু স্ত্রীর ছবি রয়েছে। আর ক্যাপশনে নতুন যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এএস