টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছেন ওপেনার রোহিত শর্মা। তবে বেশি দূর যাওয়ার আগেই আউট হয়ে গেছেন তিনি।
এই রিপোর্ট লেখঅ পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রাহানে (২৩) ও বিরাট কোহলি (১)।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চোকারখ্যাত দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে উইকেট হারালেও ফাফ ডু প্লেসিসের পর ডুমিনির ব্যাটে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে তারা।
এদিন ওপেনিং ওভারেই ভুবনেশ্বরের বলে ধোনির তালুবন্দী হন ৪ বলে ৬ রান করা ডি কক। ষষ্ঠ ওভারের প্রথম বলেই প্রোটিয়াদের ভরসার পাত্র হাশিম আমলাকে বিদায় করে দেন অশ্বিন। বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করেছেন আমলা। তবে ঝোড়ো ব্যাটিং করে দলকে আশার আলো দেখান দলনেতা ফাফ ডু প্লেসিস। পূর্ণ করে ফেলেন অর্ধ-শতক। কিন্তু এরপরই আউট হয়ে গেলেন তিনি। এবারও বোল্ড করলেন অশ্বিন। মাঠ ছাড়ার আগে ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন এই ব্যাটসম্যান।
এরপরও অশ্বিনের পালা শেষ হয়নি। নিলেন ডি ভিলিয়ার্সের উইকেটটিও। ১০ রান করে রোহিত শর্মার তালুবন্দী হন ভিলিয়ার্স। এরপর দরের হাল ধরেন ডুমিনি। শেষ পর্যন্ত টিকে থেকে ৪০ বলে ৪৫ রান করেন তিনি। তার সঙ্গে অপরাজিত থাকা মিলার ১২ বলে ২৩ রান করেন।
ঝড় তুলে আউট হলেন রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছেন ওপেনার রোহিত শর্মা। তবে বেশি দূর যাওয়ার আগেই আউট হয়ে গেছেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিন আজ
আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, ডারবানে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। চলছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা।
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে দেখবেন যেসব খেলা
ক্রিকেট ও ফুটবলে ব্যস্ত একটি দিন আজ। শুক্রবার (৯ অক্টোবর) সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে টেস্টে লড়বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এ ছাড়া টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
দক্ষিণ আফ্রিকায় পানশালা ও দোকানে বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জনের বেশি। শনিবার রাতে জোহানেসবার্গের কাছে একটি পানশালা এবং রোববার ভোরে কেপ টাউনের কাছে একটি দোকানে এসব হামলা হয়।















