কমনওয়েলথ গেমসের জন্য একেবারে শেষ মুহূর্তে ভারতীয় দলে ঢুকেছিলেন মিরাটের পাওয়ারলিফটার শচীন চৌধুরী। গেমসের উদ্বোধনের আগেই গ্লাসগো ছেড়েছিলেন তিনি। তখন বলা হয়েছিল, বাবার অসুস্হতার কারণে শচীনকে দেশে ফিরে যেতে হয়েছে।
আসল খবর হচ্ছে, কমনওয়েলথ গেমসে ডোপ পরীক্ষায় ধরা পড়েন শচীন। তার মূত্রের নমুনায় নিষিদ্ধ ড্রাগের সন্ধান পেয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।
এমন ঘটনায় বড় লজ্জার মুখে পড়ে ভারতের ক্রিয়াঙ্গন। তাই শচীনকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্ডিয়া প্যারাঅলিম্পিক কিমিটি (পিসিআই) ৷
শুক্রবার পিসিআইর সচিব জে চন্দ্রশেখর জানান, ‘নাডার ডোপ পরীক্ষায় সচিনকে পজিটিভ পাওয়া গিয়েছে ৷ অ্যাথলিটদের ডোপিং আমরা বরদাস্ত করব না ৷ তাই সচিনকে আজীবন নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷’
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





