এফএ কাপের তৃতীয় রাউন্ডে ডার্বি কাউন্টির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার রাতে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পুরো শক্তির দল নিয়ে খেলতে নেমে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পরাশক্তিরা।
এ সময় বেশ কিছু গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি হোসে মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দলটির জয়ে একটি করে গোল করেন জেসি লিনগার্ড ও রোমেলু লুকাকু।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রেড ডেভিলসদেরএগিয়ে দেন লিনগার্ড। ম্যাচের ৮৪ মিনিটে দলকে লিড এনে দেন তিনি। ইংলিশ লিগে আগের ম্যাচে এভারটনের বিপক্ষেও ম্যানইউর হয়ে গোল পেয়েছেন তিনি।
তার গোলে এগিয়ে যাওয়ার পর দলের ব্যবধান দিগুণ করেন রোমেলু লুকাকু। ম্যাচের ৯০ মিনিটে গোল করে ম্যানইউকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেলজিয়ান এ স্ট্রাইকার। এফএ কাপে নিচু সারির দলের বিপক্ষে শেষ ১৩ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছেন ম্যানইউ।
এ ম্যাচে জয়ের ফলে এফএ কাপের তৃতীয় রাউন্ডে নিজেদের ৩৩ ম্যাচের মধ্যে ৩১টিতেই জয় পেল ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে।
জেড





