ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়েছে তারা। দেশের হয়ে গোল তিনটি করেছেন হাসান যুবায়ের নিলন, কৃষ্ণা কুমার ও খোরশেদ। শ্রীলঙ্কার সাদারুয়ান পিয়ালঙ্কা ২টি গোল শোধ করেছেন।


শুক্রবার খেলার চার মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলটি করেন হাসান যুবায়ের নিলয়। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পরিশোধ করে শ্রীলঙ্কার সাদারুয়ান পিয়ালঙ্কা।


ম্যাচের ২৩ মিনিটে আবার পেনাল্টি স্ট্রোক। এবার বাংলাদেশের হয়ে গোল করেন কৃষ্ণা কুমার। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছেন খোরশেদ।


বিরতির পর ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রায় গোল পেয়ে গিয়েছিল লাল-সবুজ শিবির। চয়নের হিট গোল লাইন থেকে দুর্দান্ত সেভ করেছেন দামিথ বান্দারা। ৬৫ মিনিটে আরও একটি গোল পরিশোধ করে শ্রীলঙ্কা।


ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই