ফুটবল বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় আসছে কিরগিজস্তান জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের দ্বিতীয়পর্বের গ্রুপ 'বি' তে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশসহ কিরগিজস্তান, অস্ট্রেলিয়া, জর্ডান ও তাজিকিস্তান।
গ্রুপ পর্বে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ৮টি ম্যাচ। এর মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ জুন ও তাজিকিস্তানে বিপক্ষে মাঠে নামবে ১৬ জুন। দুটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এএইচ





