মোহাম্মদ মিঠুনের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের এ জয় মূল সিরিজে ভালো ফল বয়ে আনতে করতে সাহায্য করবে তামিম-মুশফিকদের।

ম্যাচে শ্রীলঙ্কান দলটি টস জিতে প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৮২ রান করে। জবাবে বাংলাদেশ দল পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।

যাতে দারুণ দুটি ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। মিঠুন ১০০ বলে ৯১ রান করেন। আর মুশফিক ৫০ রান করেন ৪৬ বলে। সাব্বির রহমান ৩১ রানে অপরাজিত ছিলেন।

এ ছাড়া অধিনায়ক তামিম ইকবাল ৩৭ ও মাহমুদউল্লাহ ৩৩ রানের ভালো দুটি ইনিংস খেলেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার শুরুটা খুব ভালো হয়নি। স্বাগতিকদের ভালোই ধাক্কা দিয়েছিলেন পেসার রুবেল হোসেন। দলটির অধিনায়ক নিরোশান দিকওয়ালাকে ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরিয়ে দেন।

সপ্তম ওভারের দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ওশাডা ফার্নান্দোকে ফেরান। চার রানের ব্যবধানে গুনাথিলাকাকে ফিরিয়ে ভালোই চাপ করে বাংলাদেশ।

পরে ভানুকা রাজাপক্ষে ৩২ আর শেহান জয়াসুরিয়ার ৫৬ রানে করে দলকে ভালো সংগ্রহের পথ দেখান। পরে দাসুন শানাকা ৬৩ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন। তাতে ছিল ছয়টি চার ও ছয়টি ছয়।

রুবেল সাত ওভারে ৩১ রানে দুটি উইকেট, সৌম্য সরকার ছয় ওভারে সমান উইকেট পান। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, মুস্তাফিজ ও ফরহাদ রেজা।

এএস