প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে তারা। তবে তাদের উপর যেন এশিয়া কাপে হেরে যাওয়ার কঠিন প্রতিশোধ নিচ্ছে স্বাগতিকরা। টাইগারদের বোলিং বোমায় বিধ্বস্ত আফগানরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৯ সংগ্রহ করেছে আফগানিস্তান।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের দলনেতা মুশফিকুর রহিম। পালের গোদার সিদ্ধান্তটিকে সফল করতে প্রথম বলেই উইকেট শিকার করেন ওপেনিং বোলার মাশরাফি বিন মর্তুজা। তার বলে মাহমুদুল্লাহর হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
আরেক ওপেনার নাজিব তারাকিকে নিয়ে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন ওয়ানডাউনে নামা গুলবুদ্দিন নায়েব। তবে ষষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাব্বির ও নাসিরের তালুবন্দী হন গুলবুদ্দিন ও নাজিব। সাকিবকে হ্যাটট্রিক বঞ্চিত করেন মোহাম্মদ নবী।
তবে দলীয় সেই ৩৬ রানেই আরো এক উইকেট হারায় আফগানিস্তান। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
খেলা
টাইগারদের বোলিং বোমায় বিধ্বস্ত আফগানরা
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে তারা। তবে তাদের উপর যেন এশিয়া কাপে হেরে যাওয়ার কঠিন প্রতিশোধ নিচ্ছে স্বাগতিকরা।





