বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দেন ক্লাবগুলোর অন্যতম সংগঠক রফিকুল বাবু। সভায় সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ অন্যান্য ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ অক্টোবরের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। আমরা সবসময় সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছিলাম, কিন্তু সে দাবি উপেক্ষিত হয়েছে। তাই আমরা আসন্ন সব ঘরোয়া টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, ফেডারেশন ক্রিকেট লিগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ, প্রিমিয়ার লিগ—কোনো প্রতিযোগিতাতেই আমরা অংশ নেব না। ক্রিকেটের সৌন্দর্য আজ নষ্ট হয়েছে। কেউ যদি হুমকি দেয় বা ষড়যন্ত্র করে, আমরা ঐক্যবদ্ধভাবে তার জবাব দেব।
ক্লাব প্রতিনিধিরা জানান, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতের কারণে তারা বুলবুলকে বৈধ সভাপতি হিসেবে মানতে পারছেন না। তারা জানিয়েছেন, ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ফিরবেন না।
এনএইচ