দেখতে দেখতে শেষ হয়ে আসছে ব্রাজিল বিশ্বকাপ। গ্রুপ পর্বের পর শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে। মঙ্গলবার শেষ-১৬'র শেষ লড়াই অনুষ্ঠিত হয়ে গেল। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ফলে মাঝখানে দুই দিন ছুটি হয়ে গেল ব্রাজিল বিশ্বকাপ।

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বিশ্বকাপের কোনো ম্যাচ নেই। শুক্রবার ফ্রান্স-জার্মানির ম্যাচ দিয়ে শুরু হবে সেমিফাইনালে ওঠার যুদ্ধ।

৩২ দিনের ৩২ দলের লড়াই শুরু হয়েছিল ১২ জুন। ১৩ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ৬৪ ম্যাচের লড়াই।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই