বার্সেলোনা প্রেসিডেন্ট আন্দ্রে রোসেল ক্লাবের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন। নেইমারের ক্লাব বদলের বিষয় রোসেল ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বারতুমিউ ও জাভিয়ের ফাউস তার বাসায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
নেইমারের ক্লাব বদলে আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ ওঠায় স্প্যানিশ হাইকোর্টের নিরীক্ষণে রয়েছে বার্সা ও রোসেল। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুমের শুরুতে ৫৭.১ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেড়ায়।
৪৯ বছর বয়সী রোসেল বলেছেন, 'আমি ও আমার পরিবার রোষানলে পড়েছে। আমি প্রেসিডেন্ট থাকায় এমনটা ঘটছে। জাতীয় আদালত থেকে অন্যায়ভাবে আমার সমালোচনা করা হচ্ছে। আমি বলছি নেইমারের বদলির সব তথ্য সত্য।'
বার্সার সফলতায় খুশি বলে জানিয়েছেন রোসেল, 'আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, দুই বার লিগ শিরোপা জিতেছি, আরো অনেক ট্রফি জিতেছি। আমার সময় বার্সার ঋণ কমিয়ে এনেছি ও আয় বৃদ্ধি করেছি।'
২০১০ সাল থেকে বার্সার প্রেসিডেন্ট হিসেবে থাকা রোসেলের মেয়াদ শেষ হবে ২০১৬ সালে। কিন্তু পদত্যাগ করায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ না দেয়া পর্যন্ত বার্তুমিউ তার দায়িত্ব পালন করবেন।
খেলা
পদত্যাগ করেছেন বার্সা প্রেসিডেন্ট
বার্সেলোনা প্রেসিডেন্ট আন্দ্রে রোসেল ক্লাবের দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন। নেইমারের ক্লাব বদলের বিষয় রোসেল ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।





