সাউদাম্পটনে অনুশীলনের সময় মাথা বলের আঘাত পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ খবর জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি।
খবরে বলা হয়, মিরাজের চোট অতটা গুরুত্বর নয়। মাথায় বল গেলে হালকা চোট পেয়েছেন জাতীয় দলের এ অলরাউন্ডার।
আগামীকাল আফগানিস্তান ম্যাচকে সামনে রেখে গোটা দল অনুশীলন করছিলেন। ওই সময় নেটের পাশে মিরাজ তৈরি হচ্ছিলেন অনুশীলনের জন্য। একই সময়ে নেটে মাশরাফীর বলে ব্যাটিং অনুশীলন সারছিলেন সাব্বির রহমান।
ব্যাটিং করার সময় সাব্বিরের একটি শট এসে মাথায় লাগে মিরাজের। এতে অজ্ঞান হয়ে পড়েন মিরাজ। তৎক্ষণাৎ চিকিৎসা শেষে জ্ঞান ফিরলেও ফিজিও থিলান চন্দ্রমোহনের তত্ত্বাবধানে আছেন এই ডান-হাতি অলরাউন্ডার।
শুধু মিরাজই নন, দলের অন্যতম সদস্য সাইফউদ্দিনও আজ অনুশীলনে ছিলেন না চোটের কারণে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ স্টিভ রোডস জানান, এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
তবে তার জ্ঞান ফিরেছে। সুস্থ আছে। আপাতত ফিজিওর তত্বাবধানে আছে সে।
এএস





