ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরটা এতোটা রোমাঞ্চকর হবে তা হয় তো জানা ছিল না কারো। তিন টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটিতে জয়ে সিরিজে ১-০ এগিয়ে মাহমুদুল্লাহ-মুশফিকরা।
সিরিজের জয়ের স্বপ্ন নিয়ে ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
ঘূর্ণিঝড় মহার কারণে অবশ্য ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে সংশয় রয়েছে। সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দুই দল মাঠে নামবে।
তবে রাজকোটের ম্যাচে জয়টা বৃষ্টির নাকি ক্রিকেটের- এনিয়ে সন্দেহ আছে যথেষ্ট! ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থেকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা ভারত যে কোনও মূল্যে সিরিজে সমতায় ফিরতে চাইবে।
ঘরের মাঠে চারটি টি-টোয়েন্টি সিরিজ হারের রেকর্ড অবশ্য আছে রোহিত শর্মার দলের। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো ভারতকে তাদের মাটিতে হারিয়েছে। এবার বাংলাদেশের সামনে সুযোগ ভারতকে আরও একটি সিরিজ হারের লজ্জা দেওয়ার।
স্বাগতিক ভারতের মাটিতে। এর মধ্যদিয়ে সংক্ষিপ্ত পরিসরের এ খেলায় নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবে মুশফিকরা। তাইতো, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে চায় না টাইগাররা। এ ম্যাচেই সে ষোলকলা পূর্ণ করতে চায় তারা।
ভারতের মাটিতে এতদিন ভারতকে হারানো বাংলাদেশের জন্য অসাধ্য ব্যাপার ছিলো। দিল্লিতে সেই কাজটাই কত সহজেই না করে ফেলেছেন মাহমুদউল্লাহরা।
দুই দলের চাওয়া ছাপিয়ে বৃষ্টি না জিতে যায়, এমন ভয়ই ক্রিকেট ভক্তদের মনে। এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটেপ্রেমীরা জয়টা কার হয়- ক্রিকেটের নাকি বৃষ্টির!
এএস





