ইমরান খানের মতো দারুণ কিছু করতে ব্যর্থ হলেন বাবর আজম। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন শিরোপা জয়ী ইমরান।

তবে ইংল্যান্ডের বিপক্ষে বাবর পারলেন না তেমন কিছু করতে। বরং দলের প্রয়োজনের মুহূর্তে বিদায় নিয়ে বিপদ বাড়িয়েছেন পাকিস্তানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯০ রান।

ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এদিন শুরুতে ওপেনার রিজওয়ানকে হারায় পাকিস্তান। তিনি করেন ১৫ রান। তিনে নেমে মোহাম্মদ হারিস ৮ রানের বেশি করতে পারেননি।

এরপর শান মাসুদের সঙ্গে মিলে দলকে এগিয়ে নিতে থাকেন বাবর। তবে ২৮ বলে ৩২ রান করে বিদায় নেন পাকিস্তান অধিনায়কও। বাবরের বিদায়ে মাঠে নেমে ইফতিখার আহমেদ তো রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

এই মুহূর্তে মাঠে আছেন শান মাসুদ এবং শাদাব খান।

এবিএস