স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩০ রান করা তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডেতেও ঝলমলে।
বুধবার (২৫ জুলাই) মধ্যরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।৭১ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ারের ৪২তম হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল।
তবে তার ইনিংসটি বেশি দূর এগোয়নি। ২৫তম ওভারের শেষ বলে এগিয়ে খেলতে এসে বলের ফ্লাইট মিস করেন। স্বাভাবিকভাবেই বল সোজা উইকেটরক্ষক সাই হোপের হাতে এবং অবধারিতভাবে স্ট্যাম্পিং। শেষ পর্যন্ত ৮৫ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরে যান তামিম।





