গল টেস্টের প্রথম দুই দিন ব্যাট হাতে ঝড় তুলেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্টের তৃতীয় দিনে বল হাতেও দাপট দেখাল তারা। ডেইল স্টেইনদের বোলিং তোপে দিন শেষে নয় উইকেট হারিয়ে মাত্র ২৮৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে এখনো ১৭২ রানে পিছিয়ে আছে তারা।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ৩০ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল ১০টি উইকেট। কিন্তু এদিন স্টেইনের বোলিং ঝড়ে বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন উদ্বোধনী জুটির উপল থ্যারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
২০ রান নিয়ে খেলা শুরু করা থ্যারাঙ্গা এদিন আর মাত্র ৬৩ রান করে ডুমিনির বলে স্টাম্পিংয়ের ফাদেঁ পড়েন। তারপর দলের হাল ধরেন অধিনায়ক ম্যাথুস। কিন্তু এদিন অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারেননি এই ব্যাটসম্যান। ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। মাঠ ছাড়ার আগে ১৮২ বল মোকবিলা করে ১৪টি চার ও একটি ছক্কায় ৮৯ রান করেছেন। এছাড়া দলের পক্ষে লাহিরু থিরিমান্নের ৩৮ রানই উল্লেখযোগ্য।
দক্ষিণ আফ্রিকার বোলার স্টেইন ২১ ওভার বল করে সাতটি মেডেনসহ ৫টি উইকেট শিকার করেছেন।
চতুর্থ দিনে ১২ রান করা রঙ্গনা হেরাথের সঙ্গে ব্যাটিং শুরু করবেন শামিন্দা এরাঙ্গা।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





