টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রোটিয়াসদের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান। ব্যাট করছেন এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার।

এর আগে বিশ্বকাপের ৩৬তম ম্যাচে ওয়েলিংটনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

ইতিমধ্যে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে আজকের ম্যাচটি প্রোটিয়াসদের জন্য গুরুত্বপূর্ণ।

ইআর