জয় দিয়ে লা লিগার লড়াই শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলে কোর্ডোবাকে ২-০ গোলে হারিয়েছে তারা।
মৌসুমের প্রথম ম্যাচে স্ট্যান্টিয়াগো বার্নব্যুতে কোর্ডোবাকে স্বাগত জানায় রিয়াল। আর সেই ম্যাচে ভিন্ন রকম আতিথেয়তা করল কোচ কার্লো আনেচেলোত্তির শিষ্যরা।
এদিন ম্যাচের ৩০ মিনিটে রিয়ালকে লিড এনে দিয়েছেন করিম বেনজেমা। চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়া টনি ক্রুস কর্নার কিক করা বল উড়ন্ত হেডে গোলে প্রতিপক্ষের জালে পাঠিয়েছেন বেনজেমা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে রিয়াল বেশ কয়েকটি সুযোগ মিস করে। সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারী দলটিও। তবে শেষ মুহুর্তে রোনালদোর শট লক্ষ্য ভেদ করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





