সাদা পোশাকের লড়াই শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন বাংলাদেশ জাতীয় দল।
আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা ঢাকা ছাড়ছে মাশরাফি বিন মুর্তজার দল।
আগামী ০১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিলেট পর্ব। তার আগে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নভোএয়ারওয়াজের ফ্লাইটে করে সিলেটে রওনা হবে স্বাগতিকরা।
অন্যদিকে এরই মধ্যে বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেটের রওনা হয়েছে জিম্বাবুয়ে দল।
ক্রিকেটের লড়াইয়ে জিম্বাবুয়ে থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। গত ৭ বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে কোনোটিতেই হারেনি বাংলাদেশ। এবার নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নিতে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল।
এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন মাশরাফি। দেশের হয়ে সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন মাশরাফি। ২০১৯ সালের ০৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আর দেখা যায়নি তাঁকে। এছাড়া দেশের মাটিতে ১৫ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ওয়ানডে অধিনায়ক।
আগামী ০১ মার্চ থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ওয়ানেডে ৬ মার্চ। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের ওয়ানডে একাদশ: চামু চিভাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাসাভরে, ক্রিস্টোফার এমপোফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনদোভু, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিসুমা ও শন উইলিয়ামস।
এমবি





