সান্তিয়াগো বার্নাব্যুতে লালীগার ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে লীগে ২য় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের পক্ষে জোড়া গোল করেন বেনজেমা।

এ ম্যাচে বহুল প্রতিক্ষিত ইডেন হ্যাজার্ড এর লালীগা অভিষেক ঘটে। ৬০ মিনিটের সময় ক্যাসেমিরোকে উঠিয়ে নিয়ে বার্নাব্যু তে নামেন হ্যাজার্ড।

ঘরের মাঠে রিয়াল দ্বিতীয়ার্ধে জয়টা আরও বড় করবে এমনই মনে হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে বিবর্ণ দলে পরিনত হয় লস ব্লাঙ্কোসরা। গোল তো করতেই পারিনি। উল্টো দুই গোল খেয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

লিগ মৌসুমে এটি রিয়ালের চার ম্যাচে দুই জয়। রিয়াল মাদ্রিদ অন্য দুই ম্যাচে সমতা করে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ যেভাবে ছন্নছাড়া হয়ে যায়, তাকে রিয়াল ভালাদোলিদের মতো লেভান্তেও ঘরের মাঠে রিয়ালকে জয় বঞ্চিত করে কি-না সেই প্রশ্ন দেখা দেয়।

তবে শেষ দিকে নিজেদের জাল সুরক্ষিত রাখার কাজটা ঠিক মতোই করেন ডিফেন্ডাররা। সামনে রিয়ালের সামনে চ্যাম্পিয়নস লিগে পিএসজি পরীক্ষা অপেক্ষা করছে। জয় তাই রিয়ালকে আত্মবিশ্বাসের খোরাক দেবে। তবে জিদানের কপালের চিন্তার ভাঁজ যাচ্ছে না।

ম্যাচের ২৫ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কারভাহালের ক্রস ধরে গোল করে দলকে এগিয়ে নেন ফ্রান্স স্ট্রাইকার। এরপর ৩১ মিনিটে আবার বেনজেমা শো'। জেমস রদ্রিগেজের বাড়ানো বল থেকে দলকে ২-০ গোলের লিড এনে দেন রোনালদো যাওয়ার পর রিয়ালের ভার টানা বেনজেমা।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই গোল করেন ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরো। তাকে দিয়ে জাতীয় দলের নতুন সতীর্থ রিয়ালের তরুণ তারকা ভিনিসিয়াস গোল করান। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে শেষ করে জিদানের দল।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল ব্যবধান কমায় লেভান্তে। ম্যাচের ৪৯ মিনিটে মায়োরাল গোল করেন। এরপর ৭৫ মিনিটে গোল করে রিয়ালের পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার হুমকি দিতে থাকে লেভান্তে। বাকি সময়টা সেই চেষ্টা তারা করে গেছে। কিন্তু শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে আরেকটি হতাশা তারা উপহার দিতে পারেনি।

রিয়ালের হয়ে এ ম্যাচে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে এডেন হ্যাজার্ডের। ম্যাচের ৬০ মিনিটে কাসেমিরোর জায়গায় নামেন তিনি। তবে সেভাবে রাঙাতে পারেননি সাবেক চেলসির এই বেলজিয়াম ফরোয়ার্ড।

এএস