ভারতের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার ম্যাচে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫৭ বলে ৬৬ রান করে জেসন রয় ফিরে গেলেও ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন বেয়ারস্টো। ৯০ বলে ৮ চার ও ৬টি ছক্কার সাহায্যে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পান এই মারকুটে এই ইংলিশ ওপেনার।
এই প্রতিবেদন লেখার সময় ২৮ ওভারে এক উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৮০ রান। ১০৯ রান নিয়ে ব্যাট করছেন বেয়ারস্টো এবং ১৪ রান নিয়ে ব্যাট করছেন জো রুট।
এবিসিদ্দিক





