পেশাদার ফুটবলে নাম লেখালেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।                    
ফুটবলের প্রতি তার অনুরাগ অনেক আগ থেকেই। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস শখের ফুটবল খেলতে মাঠে নেমেছেন আর আগেও।
কিন্তু এই ৫৪ বছর বয়সে এসে যা করলেন তা রীতিমত অবিশ্বাস! সত্যি সত্যিই পেশাদারি ফুটবলে নাম লিখিয়েছেন মোরালেস। আসছে মৌসুম থেকে বলিভিয়ার প্রথম শ্রেণীর লিগে মাঠে নামবেন লাতিন আমেরিকান এই রাজনীতিবিদ।
জানা গেছে, স্পোর্টস বয়েজ ক্লাবের হয়ে ১০ নাম্বার জার্সি পরে খেলবেন তিনি। বেতন ধরা হয়েছে ২১৪ ডলার। রাজনীতির মাঠ থেকে খেলার মাঠে নামার এই বিরল কৃতিত্বের সাথে সাথে তিনি হতে চলেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলার।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]