২০১৪ বিশ্বকাপে মোট ৬৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ইতোমধ্যে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে খেলার মাঠের লড়াইয়ের কিছু মুহুর্ত যেমন এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবে, ঠিক তেমনি কিছু মন্তব্যও স্মরণীয় হয়ে থাকবে। এমন সব কিছু বচন পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. "আমি মনে করি না, নেইমার এখন পর্যন্ত তার বিশ্বকাপ শুরু করেছে।" ক্যামেরুনকে ৪-১ গোলে হারানোর পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।
২. "তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আমরা অনেক ভালো দল।" মেক্সিকোর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার সামির।
৩. "এটা একটা পাগলামির খেলা ছিল। আমরা ৫টি গোল করতে পারতাম..... ওহ, আমরা তো ৫ গোলই করেছি। তবে আমরা ৬,৭ বা ৮ গোল করতে পারতাম।" স্পেনকে ৫-১ গোলে হারানোর পর নেদারল্যান্ডস তারকা রবিন ভন পার্সি।
৪. "এটা আমরা জন্য একটা সম্মানের বিষয়। আমি এই রেকর্ড করে কলম্বিয়ান ফুটবল ও কলম্বিয়ান ফুটবলের ইতিহাস যুক্ত করেছি।"-কলম্বিয়ার গোলরক্ষক ফরিদ মোনড্রাগন। ৪৩ বছর বয়সে ফুটবল খেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি।
৫. "যদি আমরা কোস্টারিকাকে হারাতে পারি, তাহলে যুক্তরাজ্যের রাণীর কাছে একটি চুমু প্রত্যাশা করব। আর সেটা অবশ্যই হতে হবে আমার গালে।" ইতালি স্ট্রাইকার মারিও বালোতেল্লি।
৬. "যখন আমি শহরতলীতে দুধ বিক্রি করে বুট কিনেছিলাম, সেই ছোটকাল থেকেই আমি এমন কিছুর স্বপ্ন দেখতাম। সৌভাগ্য যে আমার স্বপ্ন সত্যি হলো।" ইকুয়েডর ফরোয়ার্ড ইনার ভ্যালেন্সিয়া।
৭. "আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। কিন্তু মেসি তাদের সবার চেয়ে আলাদা, সম্ভবত তিনি এসেছেন বৃহস্পতি থেকে।" নাইজেরিয়া কোচ স্টিফেন কেশি।
৮. "আমি ১১০ ভাগ ফিট থাকতে চেয়েছিলাম। আমি এখন শতভাগ ফিট, যা জাতীয় দলের হয়ে খেলার জন্য যথেষ্ট।" পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৯. "চমৎকার খেলা বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ আমি দেখেছিলাম। আমি মনে করি না ব্রাজিল ব্যতিক্রম কিছু উপহার দিয়েছে।" বেলজিয়াম কোচ মার্ক উইলমটস।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই





