ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় ব্যবধানে জিতলো প্রাইম ব্যাংক। শনিবার পারটেক্স স্পোটিং ক্লাবের বিপক্ষে ১৩৪ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ২৫১ রান করে প্রাইম ব্যাংক। দলে পক্ষে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলেন ওপেনার সৌম্য সরকার। তার ১৪৭ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। পারটেক্সের মাসুম নেন ৪ উইকেট।
জবাবে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে ১১৭ রানেই গুটিয়ে যায় পারটেক্স। রেজাউল করিমের ব্যাট থেকে সর্বোচ্চ ২৪ রান আসে। তাসকিন ৪টি, শুভাগত হোম ৩টি উইকেট শিাকর করেন।
জেডআই





