বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। এই ম্যাচে মাত্র ৯ রানে রোহিত শর্মার ক্যাচ ছেড়েছেন তামিম ইকবাল। আর সেই ‘জীবন’ পাওয়া রোহিত সেঞ্চুরি তুলে নিয়েছেন।
ইংল্যান্ড বিশ্বকাপে এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। বার্মিংহামে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। ৯ রানে রোহিত শর্মার ক্যাচ ছেড়েছেন তামিম ইকবাল। সেই রোহিত থেমেছেন ১০৪ রান করে। ৩০ ওভারে ভারত ১ উইকেটে ১৮১। ৭১ রান অপরাজিত লোকেশ রাহুলের সঙ্গী বিরাট কোহলি।
ম্যাচের তখন পঞ্চম ওভার। চতুর্থ বলটি একটু খাটো লেংথে করেছিলেন মোস্তাফিজুর রহমান। আয়েশ করে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন রোহিত শর্মা। মিডউইকেট ফিল্ডিং করছিলেন তামিম ইকবাল। বল বাতাসে ভেসে সেদিকে যাওয়ায় দিব্য দৃষ্টিতে অনেকেই রোহিতের ড্রেসিং রুমে ফেরা দেখতে পেয়েছিলেন। ভুল। রোহিতের সহজ ক্যাচটি তামিম দু হাত দিয়ে ধরার চেষ্টা করেও ফেলে দিলেন! ‘জীবন’উপহার পাওয়ার পরের ওভারেই ছক্কা মেরে রোহিত বুঝিয়ে দিয়েছেন, ক্যাচ ছাড়ার অনেক বড় খেসারতই সম্ভবত দিতে হবে। রোহিত তখন ৯ রানে ব্যাট করছিলেন।
শেষ পর্যন্ত রোহিত আউট হয়েছেন সৌম্য সরকারের বলে ক্যাচ দিয়ে। ততক্ষণে ভারত উদ্বোধনী জুটিতে ১৮০ রান তুলে ফেলেছে। রোহিত এই বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছ বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।
অন্যদিকে, একাদশে দুইটি পরিবর্তন এনেছে ভারত। কুলদীপ যাদবের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আর কেদার যাদবের বদলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক।
দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সেমির আশা টিকে থাকবে। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ভারত যদি আজ জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। আর হারলে তাদেরও বাদ পড়ার শঙ্কা থাকবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জ্যাসপ্রীত বুমরাহ।
এমবি





