পাকিস্তানকে বাংলাওয়াশ করায় টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার রাতে এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল মো. আতিকুর রহমান এ অভিনন্দন জানান।

নেতাদ্বয় বলেন, পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দলের অভূতপূর্ব বিজয়ে আমরা আনন্দিত।

এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালে বিশ্বকাপে একবার বিজয় অর্জন করে টাইগাররা। এই দূর্দান্ত বিজয়ে জাতি আজ আনন্দিত ও গর্বিত।

আমরা আশাকরি এটাই শেষ বিজয় নয় বরং প্রতিটি খেলাতেই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে জাতির প্রত্যাশা পূরণ করতে সচেতন ভূমিকা পালন করবে টাইগাররা।  

শিবির নেতাদ্বয় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সুস্থতা ও মানসিক দৃঢ়তা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।

এআর