দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে মাত্র ৯৯ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ।

শুক্রবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০ ওভারের মধ্যে মাত্র ১৮ ওভারে ৯৯ রান সংগ্রহ করতেই গুটিয়ে যায় বিসিবি একাদশের ইনিংস।

দলের পক্ষে ইমরুল কায়েসের ২৯ রানই সর্বোচ্চ স্কোর। এছাড়া শুভাগত হোমের ১৮ ও সোহাগ গাজীর ১৩ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।

বিসিবি একাদশের দুই ওপেনার রনি তালুকদার ও এনামুল হক বিজয় যথাক্রমে মাত্র ১ রান ও ৩ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকার বোলার ডেভিড উইজি মাত্র ৩ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ফানগিসো ও অ্যাবোট।

জেডআই