ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে তারা।
বুধবার কলকাতার ইডেন গার্ডনে কলকাতার দেয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ সংগ্রহ করতে পারে।
টার্গেটে খেলতে নেমে ৫ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। দ্বিতীয় উইকেটের জুটিতে ৪০ রান সংগ্রহ করে দলটি। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় চাপে পড়ে যায় বেইলিরা। দলের পক্ষে বৃদ্ধিমান সাহা সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া বেইলির ১৭ বলে ২৬ রান ও ভোহরার ১৯ বলে ২৬ রান উল্লেখযোগ্য।
বাংলাদেশের অল রাউন্ডার সাকিব বল হাতে ৪ ওভারে ৪৩ রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেন। তবে উমেশ যাদব ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে কলকাতা। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দলেনতা গম্ভীর মাত্র ১ রান করে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মাঠ থেকে বিদায় নেন।
এরপর রবিন উথাপ্পা ৩০ বলে ৪২ রান করে আউট হলে বাকিরা বড় কোনো স্কোর করতে পারেননি। শেষ দিকে পিয়ুশ চাওলা ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
এদিন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান করেছেন মাত্র ১৮ রান। ১৬ বলে মাত্র দুটি চারের সুবাদে এই স্কোর করেন তিনি।
পাঞ্জাবের বোলার করনবীর সিং ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন।
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ফাইনালে সাকিবের কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে তারা। বুধবার কলকাতার ইডেন গার্ডনে কলকাতার দেয়া





