আবারো আক্রমণের শিকার হলো জ্লাতান ইব্রাহিমোভিচের স্ট্যাচু। এর আগে বিভিন্ন ভাবে হামলা করা হলেও, এবার কিছু দুষ্কৃতিকারী ভেঙ্গে দেয়া এটি।
শনিবার রাদে মালমো স্টেডিয়ামের বাইরে অবস্থিত এ স্ট্যাচু ভেঙ্গে দেয় তারা। ভেঙ্গে যাওয়ার পর স্ট্যাচুটি নিরাপত্তা বেষ্টনির উপর পড়ে ছিলো। যেখানে স্ট্যাচুর মুখ ছিলো টি-শার্ট দিয়ে ঢাকা আর পাশে লেখা ছিলো ‘টেক অ্যাওয়ে’।
বিবিসি জানিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় সুইডেনের ইতিহাসে সেরা স্ট্রাইকারের মূর্তিটি ভূপতিত অবস্থায় প্রথম আবিষ্কার করা হয়। মূর্তির মুখ সুইডিশ ব্যাজসংবলিত একটি শার্ট দিয়ে বাঁধা ছিল। পাশে সুইডিশ ভাষায় দেয়ালচিত্রের মাধ্যমে লেখা হয়েছে ‘সরিয়ে নাও’।
মালমো মিউনিসিপ্যালটি ক্রীড়া ও বিনোদন বিভাগের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন,মূর্তিটি সরিয়ে নিয়ে সংস্কারের জন্য পাঠানো হয়েছে। মালমোর ডেপুটি মেয়র ফ্রিডা ট্রোলমেয়ার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘বুঝতে পারছি জ্লাতানের আচরণে অনেকেই অসন্তুষ্ট। কিন্তু মূর্তির ওপর হামলা চালানো অর্থহীন। অসন্তুষ্টি প্রকাশ গণতান্ত্রিক পথে হওয়াই ভালো।’
এএস





